উত্তর: প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভারতীয় মুসলমানেরা বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সমর্থন জানালেও তুরস্কের বিষয়টি ঘিরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু মনে করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পরাজয়ের ফলে সুলতানের ক্ষমতা কমে যায়। তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে। ওই ঘটনায় ভারতীয় মুসলমানরা তীব্র বিরোধিতা করেন। মুসলমানদের পবিত্র স্থানগুলি খলিফাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি ক্রমশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত।
Tags
History
